সাধারণ জিজ্ঞাসা
ট্রিপের যাবতীয় তথ্য
শিপাররা কি পিসি/ল্যাপটপে অ্যাপ ব্যবহার করতে পারে?
এই মুহূর্তে, আমাদের অ্যাপ শুধুমাত্র অ্যান্ড্রয়েড এ আছে। ভবিষ্যতে ওয়েব বা আইওএস থেকে ট্রিপ তৈরি করার পরিকল্পনা রয়েছে।
কীভাবে অ্যাপে একটি ট্রিপ তৈরি করবেন?
শিপারকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। শিপারকে লোড পয়েন্ট, আনলোড পয়েন্ট, ট্রাক ক্যাটাগরি, তারিখ, সময়, মালামালের ধরনের মতো কিছু তথ্য দিয়ে ট্রিপ রিকুয়েস্ট করতে হবে এবং এরপর তা পাবলিশ করতে হবে। কিছু সময় অপেক্ষা করার পর আগ্রহী মালিকরা বিড করতে থাকবে। শিপার তার জন্য উপযুক্ত বিড গ্রহণ করবে এবং মালিকের সাথে যোগাযোগ করবে।
ট্রিপ তৈরির জন্যে নির্দিষ্ট পিক/ড্রপ লোকেশন খুঁজে পাচ্ছেন না?
সবচেয়ে কাছের লোকেশন সিলেক্ট করুন এবং মিসিং লোকেশন মালামালের বিবরণে লিখুন।
বিডিং কি?
বিডিং এমন একটি প্রক্রিয়া যেখানে ট্রিপ পাবলিশের পর ট্রাক ড্রাইভার/মালিকদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক বিডিং চলতে থাকে। এখানে অনেক ড্রাইভার/মালিক ন্যায্যমূল্যে ভাড়া বিড করে এবং শিপাররা সেরা বিডটি গ্রহণ করে ট্রাক লাগবে অ্যাপ থেকে ট্রাক/পিকআপ ভাড়া করতে পারে।
ট্রাক লাগবে কী লেবার সাপোর্ট দেয়?
হ্যাঁ, ট্রাক লাগবে লেবার সাপোর্ট দিচ্ছে।
একজন শিপার কি আপ এবং ডাউন ট্রিপের জন্য একটি ট্রাক ভাড়া করতে পারেন?
হ্যাঁ, আমাদের অ্যাপে একটি অপশন আছে যেখানে আপনি আপ-ডাউন ট্রিপের জন্য ট্রাক ভাড়া করতে পারবেন।
ট্রিপ পাবলিশের পর কী শিপার পিক/ড্রপ পয়েন্ট যোগ করতে পারে?
না, যোগ করতে পারেনা। এই ক্ষেত্রে শিপারদের নতুন করে ট্রিপ তৈরি করতে হবে আপডেটেড পিক/ড্রপ পয়েন্টের জন্য।
কীভাবে একজন শিপার একটিভ ট্রিপ বাতিল করতে পারে?
প্রাথমিকভাবে শিপারকে বাতিলের কারণ সম্পর্কে মালিককে জানাতে হবে। তারপর তিনি বিড বাতিল করতে পারবেন এবং এরপরও ট্রিপটির বিডিং চলতে থাকবে। অবশেষে শিপার ট্রিপ বাতিল করার অপশন পাবেন।
শিপারদের কি মাসিক ভিত্তিতে ট্রাক ভাড়া দেওয়ার সুবিধা দেওয়া হচ্ছে?
বর্তমানে আমরা এমন কোনো সুবিধা দিচ্ছি না। কিন্তু আপনার ব্যবসার জন্য যদি আপনার ট্রাক লাগে এই ক্ষেত্রে ট্রাক লাগবে হেল্পলাইনে যোগাযোগ করলে আপনি এই সুবিধা ভোগ করতে পারবেন।
ট্রিপের প্রোমো কোড
কীভাবে একজন শিপার অ্যাপে প্রোমো কোড যোগ করতে পারবে?
শিপার অ্যাপে প্রোমো কোড যোগ করার দুটি উপায় আছে। শিপার যদি ট্রিপের আগে কোন প্রোমো কোড যোগ করতে চায় তাহলে অ্যাপের মেনু অপশনের “প্রোমো কোড” এ গিয়ে তা করতে হবে। যদি ট্রিপের পূর্বে কোন প্রোমো কোড যোগ করা না থাকে, তাহলে আপনি ট্রিপ গ্রহণ করার পরে তা যোগ করতে পারেন।
একজন শিপার যদি অন্যদের জন্য একটি ট্রাক ভাড়া করে, তাহলে সে কি কোনো ডিসকাউন্ট পেতে পারে?
বর্তমানে আমাদের কাছে রেফারেল বোনাস নেই। কিন্তু ভবিষ্যতে আমাদের সিস্টেমের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে।
শিপাররা কি ট্রিপ একটিভ অবস্থায় ডিসকাউন্ট কোড যোগ করতে পারে?
না। শিপারকে বিড গ্রহণ করার আগে ডিসকাউন্ট কোড প্রয়োগ করতে হবে।
পেমেন্ট
টি এল অ্যাপ ব্যবহার করে কি পেমেন্ট করা সম্ভব?
এই মুহূর্তে, এটা সম্ভব নয়। শিপাররা সরাসরি নগদ অর্থ দিয়ে পে করতে পারবে।
ট্রিপের সময় কে টোল ও অন্যান্য খরচ বহন করবে?
যাবতীয় সকল খরচ বিডিং প্রাইসের সাথেই যোগ করা আছে। এই ক্ষেত্রে মালিকদের পে করতে হবে।
নিরাপত্তা
মালামাল পরিবহনের জন্য প্ল্যাটফর্মটি কতটুকু নিরাপদ?
আমাদের অ্যাপে রেজিস্টার করা ট্রাক যথাযথ ডকুমেন্টস দ্বারা ভেরিফাই করা হয়। কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির ক্ষেত্রে, আমরা ট্রাক এবং অপারেটর সম্পর্কে সমস্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করি।
ড্রাইভাররা ট্রিপের শুরুতে যোগাযোগ না করলে শিপাররা কী করবে?
শিপারদের যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে, শিপাররা অপেক্ষা করতে পারে এবং ড্রাইভারের সাথে যোগাযোগ করার জন্য আবারও চেষ্টা করতে পারে। যদি চেষ্টা করার পরেও শিপার ড্রাইভারের সাথে যোগাযোগ করতে না পারে, তাহলে শিপার ট্রাক লাগবে হেল্পলাইনে অভিযোগ করতে পারে, বিড বাতিল করতে পারে এবং পরবর্তী বিড বা নতুন বিড গ্রহণ করতে পারে।
সাধারণ জিজ্ঞাসা
পণ্য প্রেরক রেজিস্ট্রেশন কীভাবে করবেন?
গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে আপনার মোবাইল ফোনে ‘ট্রাক লাগবে’ অ্যাপ ডাউনলোড করুন। * অ্যাপে আপনার মোবাইল নম্বরটি দিয়ে ‘এগিয়ে যান’ প্রেস করুন। আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে। কোডটি অ্যাপে সাবমিট করুন। এবার অ্যাপে আপনার নামটি প্রদান করুন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
বিডিং ট্রিপ ও এক্সপ্রেস ট্রিপ কী?
‘ট্রাক লাগবে’ অ্যাপ থেকে প্রতিযোগিতামূলক বিডিং প্রক্রিয়ায় ট্রাক/পিকআপ ভাড়া করার প্রক্রিয়াটিকে বিডিং ট্রিপ বলে। আর ‘এক্সপ্রেস’ ট্রিপ হচ্ছে তাৎক্ষণিকভাবে ১/২ টনের পিকআপ/মিনি ট্রাক ভাড়া করার সার্ভিস।
ট্রিপ পাবলিশ করার পর কি শিপার পিক ও ড্রপ লোকেশন বদলাতে পারবেন?
না। এক্ষেত্রে শিপারকে নতুন ট্রিপ ক্রিয়েট করে আপডেটেড পিক ও ড্রপ লোকেশন দিতে হবে।
অ্যাপে ডিসকাউন্ট সুবিধা কীভাবে যুক্ত করা যায়?
বিড গ্রহণ করার আগে ডিসকাউন্ট কোড অ্যাপ্লাই করে এই সুবিধা নেওয়া যাবে।
ট্রিপ চালু হওয়ার পর কি শিপার ডিসকাউন্ট কোড যুক্ত করতে পারবে?
না। শিপারকে অবশ্যই বিড গ্রহণ করার আগে ডিসকাউন্ট কোড যুক্ত করতে হবে। শিপারকে হোমপেজের ‘ডিসকাউন্ট’ অপশনে গিয়ে ডিসকাউন্ট কোডটি বসিয়ে ‘যোগ করুন’ বাটন ক্লিক করলেই এটি যুক্ত হয়ে যাবে। বিডের ট্রিপের ক্ষেত্রে বিড গ্রহণ করার আগে ডিসকাউন্ট কোড প্রয়োগ করতে হবে।
শিপার যদি অন্য কারো জন্য ট্রাক ভাড়া করে, তবে কি ডিসকাউন্ট পাওয়ার সুযোগ আছে?
আপাতত রিফারেল বোনাসের সুবিধা আমাদের নেই। তবে এই ব্যাপারে কাজ চলছে এবং অবশ্যই আগামীতে আমাদের সিস্টেমে এই সুবিধা যুক্ত করা হবে।
‘ট্রাক লাগবে’ কি লেবার সাপোর্ট দেয়?
হ্যাঁ, ‘ট্রাক লাগবে’ অ্যাপে লেবার সাপোর্ট নেওয়ার সুবিধা আছে।
ট্রিপের সময় টোল এবং অন্যান্য খরচ কে বহন করবে?
সব খরচ বিডের মূল্যের সাথেই অন্তর্ভুক্ত থাকে। মালিকরা খরচ বহন করবে।
শিপার যদি দীর্ঘ সময়ের জন্য ট্রিপ তৈরির জন্য অপেক্ষা করার পরে কোনও বিড না পান তবে কী করবে?
এই ক্ষেত্রে, শিপার অপেক্ষা করতে পারেন। উপলব্ধ এবং আগ্রহী মালিকরা বিড করবেন। যদি অনেকক্ষণ ধরে কোনো বিড না আসে, তাহলে আমাদের সব ট্রাক ব্যস্ত থাকতে পারে। তাই শিপারদের ট্রাক লাগবে অ্যাপের মাধ্যমে ট্রাক ভাড়া করতে শিপমেন্ট পুনঃনির্ধারণ করতে হবে।
‘ট্রাক লাগবে’ অ্যাপ ব্যবহার করে কি শিপার টাকা পরিশোধ করতে পারবে?
আপাতত এই সুবিধাটি আমাদের নেই। শিপারকে ক্যাশের মাধ্যমেই ট্রাক চালক/মালিকের টাকা পরিশোধ করতে হবে।
শিপার যদি একটি এক্সপ্রেস ট্রিপ তৈরি করেন কিন্তু কোনো প্রতিক্রিয়া না পান, তাহলে কী হবে?
শিপার যদি এক্সপ্রেস ট্রিপ তৈরি করে কিন্তু কোনো প্রতিক্রিয়া না পান, তাহলে আমাদের অনুসন্ধানের সময় প্রায় ১০ মিনিট। এই সময়ের মধ্যে আমাদের নিবন্ধিত ট্রাক চালকরা আপনার সাথে যোগাযোগ করবেন। শিপার কিছু সময় পর আবার ট্রিপ তৈরি করতে পারেন।
পণ্য পরিবহনের জন্য প্ল্যাটফর্মটি কি নিরাপদ?
আমাদের নিবন্ধিত ট্রাকগুলো নথিপত্রের মাধ্যমে যাচাই করা হয়ে থাকে। আমরা নিরাপত্তা নিশ্চিত করি, তবে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি ঘটলে আমরা ট্রাক এবং চালকের সমস্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করব।
শিপার কীভাবে অ্যাক্টিভ বা চালু ট্রিপ বাতিল করবে?
ট্রিপ একটিভ বা চালু হওয়ার পরে বাতিল করতে চাইলে আমাদের কাস্টমার কেয়ারে কল করে বিস্তারিত জানিয়ে বাতিল করতে হবে।
যদি শিপার উল্লেখ করেন যে তিনি একটি রিটার্ন ট্রাক ভাড়া করেছেন তাহলে কী হবে?
আমাদের কাছে রিটার্ন ট্রাক ভাড়ার কোনো বিকল্প নেই। অ্যাপে একটি নতুন ট্রিপ তৈরি করুন, আগ্রহী মালিকরা বিড করবেন।
টিএল অ্যাপ ব্যবহার করে কি পেমেন্ট করা সম্ভব?
আপাতত এই সুবিধাটি আমাদের নেই। শিপারকে ক্যাশের মাধ্যমেই ট্রাক চালক/মালিকের টাকা পরিশোধ করতে হবে।
আমি কি ওয়েবসাইটের মাধ্যমে ট্রাক বুক করতে পারি?
ট্রাক লাগবে ওয়েবসাইট (www.trucklagbe.com) ব্যবহার করে আপনি কম্পিউটার বা মোবাইল ব্রাউজার দ্বারা ট্রাক ভাড়া করতে পারবেন।
আমি কিভাবে আমার অ্যাকাউন্ট মুছে ফেলতে পারি?
কাউন্ট মুছে ফেলার জন্য আমাদের ইমেইল এড্রেস customercare@trucklagbe.com-এ ইমেইল করুন। বিস্তারিত জানতে ‘গোপনীয়তা শর্তাবলী’ দেখুন।
শিফটিং
লোডিং এবং আনলোডিংয়ের জন্য কি আমি শ্রমিক সহায়তা নিতে পারবো?
হ্যাঁ, আপনি পারবেন। অনুগ্রহ করে এই সেবা পেতে সার্ভিস প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন।
‘ওপেন’ ও ‘ফিটিং’ কী?
‘ওপেন’ ও ‘ফিটিং’ হল স্থানান্তরের আগে আসবাবপত্র বা অন্যান্য আইটেম খুলে নেওয়া এবং গন্তব্যে পুনরায় সেটআপ করা।
আপনারা কি প্যাকেজিং, খোলা ও পুনরায় সেটআপ করার সেবা প্রদান করেন?
হ্যাঁ, আমরা প্যাকেজিং সেবাপ্রদান করি। খোলা (ডিসঅ্যাসেম্বল) ও পুনরায় সেটআপ (রি-অ্যাসেম্বল) আমাদের ‘ওপেন’ ও ‘ফিটিং’ সেবার অন্তর্ভুক্ত।
কি কি প্যাকেজিং সামগ্রী পাওয়া যায়?
এটি হল প্যাকেজিংয়ের স্ট্যান্ডার্ড আকার: বাবল র্যাপ: ১০০ গজ প্রতি রোল। ব্যাগ: ৫ ফুট × ৭ ফুট। কার্টন বাক্স: ২ ফুট × ৩ ফুট × ২ ফুট। সঠিক পরামর্শের জন্য আপনার সার্ভিস প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন।
কত বাবল র্যাপ বা কার্টন বাক্স লাগবে তা আমি কিভাবে বুঝবো?
এটি আপনার আইটেমের আকার ও পরিমাণের উপর নির্ভর করে। সঠিক পরামর্শের জন্য আপনার সার্ভিস প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন।
নরম ও ভঙ্গুর আইটেমের জন্য কি বাবল র্যাপ অন্তর্ভুক্ত আছে?
বাবল র্যাপ চাহিদার ভিত্তিতে সরবরাহ করা হয়। অনুগ্রহ করে বুকিংয়ের সময় এটি উল্লেখ করুন।
ভঙ্গুর জিনিস বা গাছপালা সম্পর্কে কি আপনাকে জানাতে হবে?
হ্যাঁ, অনুগ্রহ করে “অন্যান্য পণ্য” বিভাগে এগুলোর তালিকা দিন যাতে সার্ভিস প্রোভাইডার সেগুলো অতিরিক্ত যত্ন নিয়ে পরিচালনা করতে পারে।
বুকিং করার পর আমি কি আমার শিফটিং তারিখ পরিবর্তন করতে পারবো?
শিফটিং তারিখ পরিবর্তনের জন্য আপনাকে নতুন ট্রিপ তৈরি করতে হবে। তবে, আপনি আপনার সার্ভিস প্রোভাইডারের সাথে যোগাযোগ করতে পারেন—যদি তাদের সুযোগ থাকে এবং রাজি হন, তাহলে পুনঃনির্ধারণ করা যেতে পারে।
আমার মালামালের জন্য কি বীমা অন্তর্ভুক্ত রয়েছে?
এখনো নয়। আমরা শিগগিরই একটি বীমা সুবিধা চালু করার কাজ করছি এবং এটি উপলব্ধ হলে আপনাকে জানানো হবে।
যা খুঁজছেন পাচ্ছেন না?
অ্যাপের ব্যবহার
কীভাবে আপনার ট্রাক কিংবা পিকআপ রেজিস্ট্রেশন করবেন?
অ্যাপে হোম স্ক্রীনে উপরের অংশে বাম পাশে মেনু তে সিলেক্ট করে ট্রাক যোগ করুন অপশনে যান। আপনার ট্রাক বা পিকআপের রেজিস্ট্রেশন নম্বর দিন, ট্রাক টি কোন ব্র্যান্ডের এবং কি ধরনের, খোলা ট্রাক নাকি কাভার্ড ভ্যান তা জানিয়ে পাবলিশ করুন, রেফারেন্স কোড না দিলেও চলবে। এবার ট্রাকের রেজিস্টেশন পেপার, আপনার এন আই ডি, এবং ট্রাকের ছবি আপলোড করলেই ট্রাকটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। পুনরায় অন্য একটি ট্রাক রেজিস্ট্রেশন করতে হলে আপনি একই নিয়মে রেজিস্ট্রেশন করতে পারবেন।
আমি কিভাবে আমার অ্যাকাউন্ট মুছে ফেলতে পারি?
একাউন্ট মুছে ফেলার জন্য আমাদের ইমেইল এড্রেস customercare@trucklagbe.com-এ ইমেইল করুন। বিস্তারিত জানতে ‘গোপনীয়তা শর্তাবলী’ দেখুন।
অ্যাপটি একাধিক ফোনে কীভাবে ব্যবহার করা যায়?
এই অ্যাপটি শুধু একটি ফোনেই কাজ করবে। যদি বিভিন্ন ফোনে ব্যবহার করতে হয়, আপনার একই সিম নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে এবং নতুন ভেরিফিকেশনের কোড ব্যবহার করতে হবে যদি আপনি ফোন পরিবর্তন করেন।
যদি মোবাইল ফোন হারিয়ে যায় তাহলে কী করতে হবে?
আপনি নতুন মোবাইল থেকে পুরানো নম্বরটি পুনরায় নিবন্ধন করে অ্যাপটি আবারও ব্যবহার করতে সক্ষম হবেন। কিন্তু যদি সিম হারিয়ে যায়, তাহলে আপনাকে আপনার নতুন অ্যাকাউন্ট খুলতে একটি নতুন সিম কিনতে হবে। এই পরিবর্তনগুলোর জন্য আপনাকে ‘ট্রাক লাগবে’ হেল্পলাইন নম্বরে কল করতে হবে।
যদি একজন শিপার মালামাল লোড করতে দেরি করে, তাহলে লেট ফি কে দেবে?
শিপার লেট ফি পরিশোধ করবে। মালিক ও শিপার বিলম্বের সময় নিয়ে আলোচনা করে ঠিক করতে পারবে। যদি কোনো সমস্যা দেখা দেয়, শিপার হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন।
কীভাবে ফোন নম্বর পরিবর্তন করবেন?
ব্যবহারকারীর পুরানো ফোন নম্বর থেকে ট্রাক লাগবের হেল্পলাইনে কল করতে হবে এবং ফোন নম্বর পরিবর্তনের অনুরোধ করতে হবে। এই ক্ষেত্রে, তাদের পরিচয়ের সত্যতা তাদের জাতীয় পরিচয় পত্র দেখে যাচাই করা হবে।
ট্রিপ এবং বিডিং প্রক্রিয়া
কীভাবে বিডিং প্রক্রিয়ায় ট্রিপ ধরবেন?
ট্রাক লাগবে ওনার’ অ্যাপে সকল ট্রিপ দেখানো হয়। ঐ ট্রিপগুলো থেকে আপনার ট্রিপটি বেছে নিয়ে বিড করুন। এবার পণ্য প্রেরক আপনার বিডটি গ্রহণ করলে ট্রিপটি চলতি ট্রিপে দেখানো হবে। ট্রিপের বিস্তারিত অংশে পণ্য প্রেরকের ফোন নাম্বার রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করে ট্রিপের বিস্তারিত জেনে নিয়ে ট্রিপ নিশ্চিত করুন
অ্যাপে বিড করার পরেও ট্রিপ না পেলে কি করণীয়?
এক্ষেত্রে বেশি বেশি ট্রিপে বিড করুন এবং মার্কেট রেট অনুযায়ী বিড করুন।
কীভাবে একজন ট্রাক মালিক/ড্রাইভার অ্যাপে ট্রাক যোগ করে ট্রিপ নিতে পারেন?
ট্রাক লাগবে ওনার অ্যাপটি ডাউনলোড করার পর, মালিককে/ড্রাইভারকে তার এনআইডি ব্যবহার করে নিজেকে ভেরিভাই করতে হবে। এরপর ড্রাইভিং লাইসেন্স ভেরফিকেশন করতে হবে। তারপর “আমার ট্রাক” অপশনে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর ও ট্রাকের মডেল প্রদান করলে একটি ট্রাক যোগ করতে পারবে। এরপর “ডকুমেন্ট প্রয়োজন” অপশনে গিয়ে মালিককে অবশ্যই নম্বর প্লেটের সাথে বিআরটিএর কাগজপত্র এবং তার ট্রাকের ছবি আপলোড করতে হবে। তারপর মালিক/ ড্রাইভার তার সুবিধামত মূল্যে ট্রিপে বিড করতে পারবেন। শিপার বিডিং মূল্যের সাথে সম্মত হলে, শিপার বিড গ্রহণ করবে। সবশেষে ট্রিপ চূড়ান্ত করার জন্য মালিক এবং শিপার একে অপরকে কল করতে পারেন।
বিডিং প্রক্রিয়া চলাকালীন কীভাবে একটি ট্রিপ ধরবেন?
সমস্ত ট্রিপ ট্রাক লাগবে ওনার অ্যাপের “সকল ট্রিপ” অপশনে আছে। তালিকা থেকে আপনার পছন্দমত ট্রিপ বেছে নিন এবং বিড করুন। শিপার আপনার বিড গ্রহণ করলেই আপনার ট্রিপটি “চলতি ট্রিপ” এ দেখানো হবে। অবশেষে, ট্রিপের বিস্তারিত জানতে শিপারের সাথে যোগাযোগ করে ট্রিপ নিশ্চিত করুন।
ট্রিপের জন্য কোন কমিশন আছে?
হ্যাঁ। প্রতিটি ট্রিপের জন্য কমিশন নেয়া হয়।
ওনার কীভাবে ট্রিপ বাতিল করতে পারবে?
ওনার ট্রিপ বাতিল করতে পারবে না। এই ক্ষেত্রে, ট্রিপ বাতিল করার জন্য মালিককে অবশ্যই হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। তবে, মালিকের রেটিং এ এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
অন্য মালিকদের বিড দেখার কোন অপশন আছে?
না। মালিক শুধুমাত্র নিজের বিড দেখতে পাবেন।
ওনার কী বিড এডিট করতে পারে?
হ্যাঁ। মালিক তার ট্রিপ একজন শিপারের সাথে ট্যাগ করার আগে বিড এডিট করতে পারেন।
ট্রিপে বিড করার পরও ট্রিপ না পেলে কী করবেন?
এক্ষেত্রে মার্কেট রেট অনুযায়ী বিড করে থাকবে।
ডকুমেন্টস
পেমেন্ট কীভাবে করতে হবে?
হ্যাঁ, আপনি দৈনিক, মাসিক বা দীর্ঘমেয়াদী ভিত্তিতে ট্রাক ভাড়া নিতে পারবেন।
শিফটিং
আমার কোন আকারের কার্টন বা প্যাকেজিং উপকরণ লাগবে?
এটি শিপারের আইটেমগুলোর উপর নির্ভর করে। নিম্নলিখিত গুলো স্ট্যান্ডার্ড আকারের উপকরণ সাইজ বাবল র্যাপ: প্রতি রোল ১০০ গজ ব্যাগ: ৫ ফুট × ৭ ফুট কার্টন বক্স: ২ ফুট × ৩ ফুট × ২ ফুট
যদি ট্রাক শিপারের বিল্ডিংয়ের সামনে পার্ক করতে না পারে?
শিপার অ্যাপের মাধ্যমে জানিয়ে দেবে ট্রাক বিল্ডিংয়ের সামনে যেতে পারবে কি না। ট্রিপ নির্ধারিত হওয়ার পর শিপারকে ফোন করে ট্রিপের অবস্থান, মালামাল এবং বিস্তারিত কথা বলে বিষয়টি পুনরায় নিশ্চিত করুন।
শিপারের সাথে কত আগে যোগাযোগ করা উচিত?
ট্রিপ নির্ধারিত হওয়ার পরপরই শিপারের সাথে যোগাযোগ করুন, বিস্তারিত নিশ্চিত করুন এবং যেকোনো উদ্বেগের সমাধান করুন। এছাড়া, লোডিংয়ের আগের দিন পুনরায় শিপারের সাথে যোগাযোগ করা ভালো।
বিডের মূল্য কীভাবে নির্ধারণ করব?
বিডের মূল্য নির্ধারণের সময় দূরত্ব, শ্রম, উপকরণ এবং শিপারের অনুরোধ করা অতিরিক্ত সেবাগুলোর মূল্য বিবেচনায় নিন।
অতিরিক্ত মূল্য সংযোজিত সেবার জন্য কি অতিরিক্ত কমিশন নেওয়া হয়?
না, অতিরিক্ত মূল্য সংযোজিত সেবার জন্য কোনো অতিরিক্ত কমিশন নেওয়া হয় না। তবে, যদি মূল্যে বড় পরিবর্তন হয়, তাহলে ট্রাক হেল্পলাইনে যোগাযোগ করুন।
যদি আমাকে বুকিং বাতিল করতে হয়?
যদি আপনি অপ্রয়োজনীয় কারণে ট্রিপ বাতিল করেন, তাহলে উক্ত ট্রিপের কমিশনের অর্থ ফেরত দেওয়া হবে না।
যদি শিপার নতুন সময় নির্ধারণ করতে চায়?
যদি আপনি ফ্রি থাকেন এবং নতুন সময়সূচী অনুযায়ী কাজ করতে ইচ্ছুক হন, তাহলে ট্রিপ চালিয়ে যেতে পারেন।
আমার শ্রমিকদের কি অভিজ্ঞ ও বিশ্বস্ত হওয়া বাধ্যতামূলক?
হ্যাঁ, অভিজ্ঞ ও বিশ্বস্ত শ্রমিকরা সেবা নির্বিঘ্ন ও নির্ভরযোগ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভঙ্গুর আইটেমগুলো কীভাবে পরিচালনা করব?
ভঙ্গুর আইটেমগুলো অতিরিক্ত সতর্কতার সাথে পরিচালনা করুন। বাবল র্যাপ, কার্টন বা অন্যান্য সুরক্ষামূলক উপকরণ ব্যবহার করুন এবং নিশ্চিত করুন যে সেগুলো সঠিকভাবে প্যাক ও লেবেল করা হয়েছে।
যদি স্থানান্তরের সময় কোনো ক্ষতি হয়?
যদি স্থানান্তরের সময় কোনো ক্ষতি হয়, তাহলে ঘটনাটি নথিভুক্ত করুন এবং শিপারের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করুন। আমরা পরামর্শ দিচ্ছি যে, এ ধরনের ঘটনার সমাধানের জন্য একটি স্পষ্ট প্রক্রিয়া প্রস্তুত রাখুন।